বাশুরিয়া কোথা আছো আজি বাঁশি নিয়ে
ফাগুনের শেষে বাতাসের মিঠে কোমলতায়
আম্রবনের সবুজ পাতা আজী ডাকিছে তোমায়
সূর্যের চিকচিকে আলো হাতছানি দেয় তোমায়।
বাতাসের কানে কানে শুনি তুমি নাই
ফিরে গেছো অভিমানে অন্য কোন পথে
নতুন কোমল শিউলি মালার পুস্পরাশি
তোমার প্রতিক্ষায় প্রাতকাল ঘনিবারে অপেক্ষাতে।
গ্রাম্য মেঠোপথের কিনারের বনফুলগুলো
সন্ধ্যা নামার প্রাক্কালে খোঁজে সেই সুর
মোমবাতির শেষ আলোকবিন্দুর অপেক্ষা
মাতালি সুরের সাথে শেষ হয়ে যাবে বহুদুর।
মাদলের সাথে মহুয়ার বনে
মাতালি শাখায় মৌমাছী তোমায় খোঁজে
নাচিবে সে মন চঞ্চলতার মহাসমুদ্রে
ফিরে এসো এ হাতছানিতে বাশুরিয়া মম অন্তর মাঝে।
ফাগুনের শেষে বাতাসের মিঠে কোমলতায়
আম্রবনের সবুজ পাতা আজী ডাকিছে তোমায়
সূর্যের চিকচিকে আলো হাতছানি দেয় তোমায়।
বাতাসের কানে কানে শুনি তুমি নাই
ফিরে গেছো অভিমানে অন্য কোন পথে
নতুন কোমল শিউলি মালার পুস্পরাশি
তোমার প্রতিক্ষায় প্রাতকাল ঘনিবারে অপেক্ষাতে।
গ্রাম্য মেঠোপথের কিনারের বনফুলগুলো
সন্ধ্যা নামার প্রাক্কালে খোঁজে সেই সুর
মোমবাতির শেষ আলোকবিন্দুর অপেক্ষা
মাতালি সুরের সাথে শেষ হয়ে যাবে বহুদুর।
মাদলের সাথে মহুয়ার বনে
মাতালি শাখায় মৌমাছী তোমায় খোঁজে
নাচিবে সে মন চঞ্চলতার মহাসমুদ্রে
ফিরে এসো এ হাতছানিতে বাশুরিয়া মম অন্তর মাঝে।
