নিজের বলে কিছুই থাকে না
নিজের বলতে নিজের এই নশ্বর শরীর মাত্র।
বাকি থাকে এই মন সে তো তোমার।
আমি নিঃস্ব।
এই ছুটে চলা, ব্যস্ততা ক্ষণিকের।
বাকি থাকে মাত্র মৃত্যু।
বিরহের ছাদে একা দাড়িয়ে রই
সময় গুনি।
বিন্দু মাত্র তিক্ততা ধূলিসাৎ করে মন
অন্তর পোড়া গন্ধ।

