বাঙালির নির্বুদ্ধিতা

0


রাস্তায় বের হলেই মনে হয় নির্বোধ যাত্রীদের সাথে পথ চলছি আমি। হুশ নেই যেনো করো কেউ পিছন থেকে গুতা মারে তো কেউ সামনে থেকে। বিশেষ করে সন্ধ্যার থেকে গুলশান এলাকায় যেনো জন সমুদ্র বয়ে যায়। লোকে লোকরণ্য এই এলাকার রাস্তাগুলো। এখানে সবাই প্রায় চাকুরী শেষে বাসায় ফেরার জন্য উদগ্রীব তার সাথে পাল্লা দিয়ে রিকশা, বাস, সি, এন, জি মোটরবাইক যেনো হুমড়ি খেয়ে পড়ছে যাত্রী উঠানোর প্রতিযোগিতায়। অবাক করার মতো এই যে সকল যাত্রী এই সময় চলাচল করে এই সময় সবাই পুঁথিগত বিদ্যা অর্জনের দিক দিয়ে গ্রাজুয়েট কিন্তু তাদের কোন শৃংখলা নেই।

যে যেমন করে পারে হোক নিজের হাতের ব্যাগটা দিয়ে ছুলে, কেটে, আঘাত করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই বুঝি রিক্সা এর পায়ে লাগিয়ে দিলো, গাড়ির হর্ন শুনে সাইড দিতে দেরি হলে অযথা গালি। এই হচ্ছে আমাদের ঢাকা শহর, আমাদের ব্যস্ত শহর, নির্বোধের শহর, গর্ধবের শহর। যদিও এখানে বসবাসরত সকল মানুষ এক রকম নয়। ভালো মন্দের সংমিশ্রণ আছেই তবে অধিকাংশই এমন। ১০/১২ টা ব্যাগ নিয়ে হুমড়ি খেতে খেতে বাসের সিটের কোনায় বসে থাকা আমার হাতের কনুই কব্জি যে কতবার ছুলে গেছে, সেগুলো ওদের অনুভবে কিংবা মাথায় কখনোই আসবে না। পকেটে বোধ করি শক্ত কিছু নিয়ে ছাড়া কিছু মানুষ চলতেই পারে না।

এই জাতি শুধু জন্ম দিয়েই গেলো, সংখ্যা বাড়িয়েই গেল, মানুষ করতে পেরেছে কতজনকে??

মানুষ হউন, নিজের নয় শুধু অন্যকে চিন্তা করুন।।।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !