অফিসের শেষে সকালে দুই কানে হেড ফোন লাগিয়ে গান শুনতে শুনতে পদচারণা। এই তো আমার চেনা শহর ঢাকা। কর্ম ব্যস্ত তার শহরে পথ হাঁটছি আর ভুলে যাচ্ছি মাতৃ ভূমিকে। একদিন হারিয়ে যাবো এই চেনা পৃথিবীর এই কর্ম ব্যস্ততার শহরকে। যুদ্ধ নয় সার্বক্ষণিক শান্তি চাই। যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ লোভ। ভাবতে বড্ড কষ্ট হয় কিভাবে মৃত্যু ছিনিয়ে নেয় প্রিয়জন, প্রিয় মানুষগুলোর প্রাণ। একটি হৃদস্পন্দন জুড়ে একটা ব্যথার শিহরণ বয়ে যায়। যে ব্যথার কোন নিদৃষ্ট সংঘা থাকে না। থাকে অন্তঃসার একাকী জীবনের স্মৃতির মন্থন। যেতে হবে সবাইকে কেউ সময়ে আর কেউ অসময়ে। কিন্তু একটা সীমানার মধ্যে যতদিন আপনার দ্বারা সেই উদ্যেশ্য সম্পাদিত না হচ্ছে ততদিন এই বয়ে চলা।
মানুষ সভ্য হও, সত্যতার আদলে গড়ে উঠুক জীবন।

