নদীর নাম পদ্মা, মেঘনা, যমুনা। বহমান জীবনের সাথে এই সৌন্দর্যের লীলাভূমি। প্রবাহিত নদীর মতোই ভাঙ্গছে একুল গড়ছে ওকূল। ৫২ সালের ভাষা আন্দোলনের বিজয়ে আজ এই লেখাটি বাংলায় লিখছি। ৭১ এর প্রবাহিত জীবনের ৩০ লক্ষ শহীদের রক্তের অক্ষরে একটি নাম লিখিত হয়েছে "বাংলাদেশ"। মৃত্যুর মিছিলের সাক্ষী মানুষগুলো কেউ পক্ষের আর কেউ বিপক্ষের, এই রক্তক্ষয়, যুদ্ধ, বিগ্রহ সমস্তই দখল দারিত্বের আর ক্ষমতার দম্ভে প্রভাবিত হয়। ঠিক তখন যে মানুষগুলো পক্ষে ছিলো তারা এখন মৃত্যু প্রকাশ করছে প্রকাশ্য জনসভায়।
আমি সাধারণ মানুষ তবু মস্তিষ্কের স্মৃতিক্ষমতার জোরে কোন বিষয়ের আদ্যপান্ত মনে রাখার ইচ্ছে থাকায় কিছুই মুছে যায় না মস্তিস্ক থেকে। ইতিহাস মানুষ ভুলে গেলেও প্রকৃতি তার শরীরের উপর দিয়ে বয়ে যাওয়া হাজারও ঘটনার স্মৃতিচিহ্ন সমস্তই মনে রাখে। তাই মানুষের থেকে ইতিহাসের কালপ্রিটরা ক্ষমা পেলেও ক্ষমা পায়না প্রকৃতির করাল গ্রাস থেকে।