আমরা সবাই জানি মৃত্যু সবার অবধারিত, মৃত্যু একদিন ডাকবেই সে যেই হোক না কেন।
মৃত্যু মানেনা কোন বেড়াজাল, কুল কিনারা।
আমি জানি পৃথিবীটা বড় সুখের জায়গা কিন্তু এই পৃথিবীটাই খুব বড় স্বার্থপর। তার বুকে কতশত ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন, সব কিছুর মূলেই স্বার্থ আর চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা কাজ করে। যে যত পায় তার চেয়ে বেশী চায়। সুতারাং এর শেষ নেই শুধু শুরু আছে। জন্মের পর থেকে আরম্ভ হয় এই চাওয়া পাওয়ার খেলায় যার আমি আপনি সবাই প্রতিযোগী। প্রকৃতির নিয়মে মানুষ জন্ম নেয় আবার চলে যায়, মাঝে থেকে যায় তার কিছু কল্পনার বাস্তবায়িত সৃজনশীল কাজ।
কেউ মরে পাওয়ার সুখে আর কেউ মরে না পাওয়ার বেদনায়। আমাদের সমাজে দিনের পর দিন কতশত কিছু ঘটে চলছে। আসলে বাস্তবিকটাই এমন।

