শুন্যতার হাহাকার বুকের মাঝে বাসা বেঁধেছে ............উত্তর নেই।

0
সমস্যাটা আসলে কোথায় বুঝতে না বুঝতেই নিজেকে আবিষ্কার করলাম বদ্ধ করিডোরের ভিতরে যেখানে সাধারণ জীবন প্রণালী ব্যাহত সামান্যতম মনোমালিন্য। ভালবাসা আজ উঁকি দেয় তোমার জানালায় যেখানে আমার জানালা ফাঁকা, শুধু শূন্যতার হাহাকার। জীবন উপলব্ধিতে আজ আমি বড় একা। আমার এই শূন্যতার সঙ্গী কেবল এই আমি। কথা আছে মনের মাঝে কিন্তু বোঝাবার ভাষা আজ থেকে থেকে থমকে যাচ্ছে। চারিপাশে বয়ে যাওয়ার মাঝখানে যেমন শূন্যতার হাহাকার। তার বুকে দমকা হাওয়া নিয়ে নিজেকে ছিন্ন ভিন্ন করতে পারে। আজ আমার শূন্যর মাঝে যেতে খুব ইচ্ছা করে। বিষণ্ণ বদনে আপন মনের কোণে কিসের যেন একটা আবছা ছায়া মনের কোনে বাসা বেঁধেছে। সে চায় আমাকে পুরোপুরি গ্রাস করতে। আমার মনের কোনে আজ শুধু নিজেকে নিজের থেকে সরানোর এক অপচেষ্টা। যদি আজ আমি আমার সকল অপশক্তি না রুখতে পারি তবে আমাতে আমি বিলিন হয়ে যাবো। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !