সভ্যতার সাদা জামা
সভ্যতার সাদা পাঞ্জাবি
সাদা সিগারেট
সাদা মনের ভাব দেখানো
সাদা জীবন
আসলেই কে সেটা সাদা নাকি বাহিরে সাদার আবরণ আর ভেতরে কলুষতা।
এই সকল সাদা আর সাদাতে মোড়ানো মানুষগুলো একদিন আসভ্য জগত থেকে আজ সভ্য হতে আরম্ভ করেছে। কে কতটুকু সাদা হতে পেরেছে তা কেবল যার যার মন বলতে পারে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কে কি করছে এই ব্যস্ত দুনিয়ায়। কে ই বা কার খবর কতটুকু রাখতে পারে, যেখানে নিজেকেই নিজে বুঝে উঠা মুশকিল। মনের ঘরে লুকিয়ে থাকা সেই সব কথা একদিন সত্যি হবে এই ভেবে কাজ করে চলেছে কত শত মানুষ জানিনা কে কতটা সফল হলো তার খবর কেই ই বা রাখে?
তবুও জানি কষ্টের ফল মিষ্ট হয়।
১৬ ডিসেম্বর বাংলাদেশ নামক যে ছোট্ট দেশটির জন্ম হয়েছিল এই জন্মের ইতিহাস আমরা সবাই জানলেও বুঝতে চাই না, কিছু চাওয়া পাওয়াকে লোভ করে আমরা আমাদের দেশপ্রেমকে বিসর্জন দিতে আজ সদা তৎপর। বাহিরে সাদা আর ভিতরে কালোর ঘনঘটা। চারিদিকটা দেখলেই দেখবেন এই ইট কাঠ আর পাথরে মোড়ানো রঙিন শহরগুলো গড়ে উঠেছে কতশত শ্রমিকের সামান্য মজুরীর বিনিময়ে কে ই বা তার খবর রাখে। রাতারাতি গড়ে উঠছে কত ভবন, কত টাওয়ার, কত কিছু তার ইয়াত্তা নাই। কালো আর কালোয় মুড়ে গেছে গোটা পৃথিবীটা।
আমি স্পষ্ট দেখতে পাই, আমার কানে বাজে কিছু কান্নার ধ্বনি
দেখি লাল আর লালে ভরে আছে চারিপাশ। সমস্ত ভবনের রঙ আমার কাছে লাল রক্ত মনে হয় আমি কাছে যেতে ভয় পাই আর ভেসে আসে কিছু হাহাকারের ধ্বনি । কারা যেন কেদে চলেছে যুগের পর যুগ। ওদের কান্নার শেষ হবে কিনা জানিনা।

