সুখেরও লাগিয়া এ জীবনেরও তরী ভিড়ায়ও না মোর ঘাটে,
আপন সুখের দিশায় তুমি ফিরিয়ে নাও গো বাটে।
কিসের আশায় সপ্ন দেখেছি, থাকবো মোরা হংস-মিথুন,
আস্ট বছর পার করে তুমি সপ্ন করিলা খুন।।
বুঝেছো আজি, জেনেছো আজি, আমি তোমার যোগ্য নই,
জানি এ তুমি নও ওগো ,
ফিরিয়ে দাও হে আমার আপন স্বজন কই?
হাঁটিতে হাঁটিতে জীবনের পথে এই বুঝি শেষ হলো
শেষ বেলাতে তোমার সপ্ন আকাশ-কুসুম গেলো।
তবু ভেবেছো কি আমি? বুকেতে বেচেছি প্রান,
সপ্ন আমার সর্বশান্ত, পারলাম না রাখতে তোমার মান।
কথা ছিলো বুঝি এমন হবার, না জানি এ কোন পাপ,
তবু তুমি বদলে যাবে, কে দিলো এই অভিশাপ।
বুঝিনি আমি অতি নগন্য যে, নেই কোন ভবিষ্যত,
কেন তবু মিছে আশা দিয়ে গেছো, করেছো নাস্যাৎ।।।

