সদা থাকি লাজে, হে আপন হৃদয় কাঁদো কেন আনুরাগে।

0


মনমরার গল্পে মনকে বারংবার বোঝাবারে

তবু বোঝে না ব্যাকুলতার ব্যাথা, ভোলে না সে স্মৃতি
ফিরে ফিরে উকি আমারে আমারও মনেরও কিনারায়।
ভালো মন্দের তফাৎ বুঝিবারে খনিকের ভালো সমস্ত জীবনের বিশ্বাধ এনে দিতেও পারে হে বন্ধুপ্রিয়।

আমাতে ভালোর নমুনা নাহি তবু কোনদিন ওই ভালোর ভেলায় আমিও ছিলাম, বলেছি কত ভালোর ভাললাগার গল্প কাহিনী। আজ ফুরিয়ে গিয়েছে ভালোর পদচারনা হারিয়ে গিয়েছে আমার নৌকার মাঝি। বেয়ে চলেছি এলোপাথাড়ি তীরে ভিড়াবারে তরী। খনিকের চেনা সুর মোহনবাশী শুনি দিয়েছিলো কভু কোথা গলায় ফাঁসি। ফিরেনি বাশিওয়ালা চলে গেছে দূর। তবুও জানি বোকামির শেষ ফিরে কেন আসা। আচমকা ভুলোর ধ্বনি আনিবারে জীবনের শনি। কালখনিকেরও চাওয়া রবে না আজীবন পাওয়া। বাবুই হাসিয়া সেদিন বলেছিলো চড়াই কেন করো এতো কিসেরও বড়াই। নিজ হাতে সাজিয়েছি যাতে আছে সুখ, আশার বাসায় থাকি পেটে নিয়ে ভুখ(খুধা)। মানব জনমে মোরা রুপ লোভে মেতে হারায়ে ফেলেছি নিজেরে। ভুলের বোঝা জানি অনেক ভারী, তবু ভাবি কতজনা নিয়ে বসে আছে ভালবাসার তরী। তরী কভু ফাকা নয়, হয় কিছুতে হারায়েছে মাঝির বৈঠা, তারি অপেক্ষায় ছিলো বুঝি? দেখেছো তুমি সেথায় আলোর ছটা। ভেবেছো তোমারও আপেক্ষায় ছিলো বুঝি পথ চাহিয়া। জীবনের একটা ছোট্ট নৌকা বেয়ে যেতে চায় তার মনের মানুষ নিয়ে।

চাঁদও জানি নিষ্কলঙ্ক নহে, মানুষ জন্মে কেন এতো এতো অহংকার, আভিমান, খোভ। মিশে যাবে একদিন দিন নেই বেশীদিন। ফুরাবে তোমার মোমেরও বাতি জ্বলিছে আজি সমস্ত দিবারাত্রি।

আমারও নহেতো কিছু সদা থাকি লাজে, হে আপন হৃদয় কাঁদো কেন আনুরাগে। তবু আমার স্বপন জুড়ি আশার ভেলা ভাসে। জানি ডুবিবে যেদিন মাঝি ও রবে না পড়ি। হারাবে কালের ভেলা শেষ হবে ভবলীলা। সেদিন চাহিবো তোমারে........................।
ভাদুলীডাংগা, নাড়াইল।
২৮.১১.২০১৭

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !