এ বাঁচা বাঁচা নয়, এ যেন পরভুমিতে পাতিহাঁসের জীবন। বেচে আছি এটাকে জীবন্ত জীবন বলে না বলে বলা উচিত নষ্ট জন্ম। কাহারও হাত কাপে না কারও মুখে আঘাত করতে। ক্ষমতার গামছা গলায় পরে সবাই রাজা আর আমরা কেবলওই প্রজা মাত্র।
এটা আর যাই হোক কোন সুখের দিনের কথা নয় একদিন মহাকাল কেড়ে নেবে সবই। কোথায় রবে তোমার এই ক্ষমতার দম্ভ? ভুলে যেওনা তুমিও এর বাইরের কেউ নয়। ঘটমান জীবনের প্রারম্ভ থেকে মধ্যম জীবন শেষ জীবন যা সমস্ত জীবনেরই অংশ। আজ তোমার বাহুতে অনেক বল আছে মানে এই নয় যে কাউকে আঘাত করে প্রমাণ করতে হবে তুমি সেরা। নিজেকে প্রমাণ করার বিভিন্ন উপায় আছে । বিশ্ব সৃষ্টির থেকে অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন বন্য থেকে শুরু করে মানুষ পশু শিকার করে খাওয়ার পরেই নিজেকে পশুর থেকে আলাদা ভাবতে শিখেছে। সুতারাং পশুত্ব থেকে মুক্তি নিয়েছে সভ্য সমাজের কিছু মানুষ । আর হ্যাঁ এনাদেরকেই মানুষ বলা চলে। বাকি যারা আছে পুরাতন প্রথা, পদ্ধতি নিয়ে জীবনের পরিধি সঙ্কুচিত করে রেখেছেন তারা তাদের মস্তিস্ক ব্যাবহার করার ক্ষমতাই রাখছেন না। জীবন মঙ্গলময় করে তুলতে জীবনকে কাজে লাগাতে হবে সততা আর কর্ম প্রচেষ্টা দ্বারা।

