জীবনটা পাল্টে যাচ্ছে আমি যেন হয়ে উঠছি এক ভীন্ন গ্রহের প্রাণী।
যেখানে জীবন নামের রেলগাড়িটা ছুটে চলেছে তো চলেছেই যার থামার নাম নেই।
প্রতিটাদিনই শনিবার সেই ব্যস্ত সকাল কখন যে গড়িয়ে
দুপুর হয়, চেয়ে দেখা হয় না ওই সুরুজটা কেমন আলো বিলাচ্ছে। বিকালগুলো নির্মল নাকি কোমল? বিকালের আলো ফুরিয়ে যখন সন্ধ্যা ঘনায় দেখা হয় না শেষ বিকালের আলো আধারির মেলা। কোথায় যেন ফেলে এসেছি আমার চেনা বিকালের চেনা আলোর মাতাল করা রুপ।
দিন গুলো ফুরিয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছি আমি, আমার নিজ থেকে সরে যাচ্ছি। ভাবি সেই পশ্চিম মাঠের বটগাছটার নিচে কে বসে আছে? আমার শুন্যতায় আজ হয়তো কেউ না কেউ তার সংগিনি।
জানি আজও বসে কেউ সেই কুড়ির ডোপ মাঠের মাঝখানে, শুধু আমিই নেই। জানি ওই বাধাঘাটের বিকালগুলো আমায় ফিরে পেতে চায় কিনা? আমি আজ চাইলেও ফিরতে পারব না।
ভালো থাকুক ওই বটগাছটা অন্য কাউকে নিয়ে, বসে থাকুক কেই না কেউ ওই কুড়ির ডোপ মাঠের মাঝখানে, আর বাধাঘাটের বুকে বয়ে যাক অনাবিল আনন্দের স্রত। ভালো থাকুক আমার প্রিয় মানুশগুলো। শুভ্ররাত্রি।

