দূর ওই আকাশের মাঝে
নিষ্পাপ নিস্কলল্ক ওই মৃদু আলোর রেখায়
কত কমলতার আবেশ,
আপনও মনের কোনে ছুয়ে যায় আদরমাখা কিছু অব্যক্ত কথার ঝড়।
আলোর রাশিগুলো সকালের আলোর সাথে লিন হয়ে যায়
ভেসে যায় মায়ার ভেলা,
উড়ে যায় কত শত বেদনার গাঙচিল।
নদীর বুকে ভেসে যায় সমস্ত রাতের ঘনিয়ে ওঠা ধূসর ধোয়া।
শান্ত মায়াবি চাঁদ আজ ডাকিছে আমারে রহিতে তাহাঁরও পাশে,
মনের গহীনে ভেসে ওঠা কাব্য যেন এক একটি গানের ছন্দ।
তবু জীবন থমকে নেই বয়ে নিয়ে চলেছে কত দুঃখ বেদনার নীল কষ্ট।
কিছুটা আশা ভালবাসা, কিছুটা ঘৃণা।
জীবন তরী্...........................।
মহাখালী টিবি গেট, ০২,০৬,২০১৭।

