আজি যে সুখেরও লাগি
ভুলিয়াছো মোরে সারা দিনোমান,
আশাহত মোর ব্যাকুল হৃদয়
ব্যাথার মালা গাথিয়া চলিছে বহমান।
ব্যাথা আর ব্যথা ক্ষনে ক্ষনে উঠি জাগি
সাগরে ভেসেছো কতনা হেসেছো,
আমি যে আভাগা পথিক পথ খুজে মরি
এ নয়নে কি কভু অশ্রু দেখেছো।
দিনও বয়ে যায় রাতের মায়ায়
মিলিবে সে তারি গহিনে,
আমারও পরানও বুঝিতে চাহেনা
আপনও সজন রাখিবে না মনে।
ভুবনে এসেছি পাইতে জাতনও
বুঝাবারে নাহি ভাষা,
নয়নও থাকিতে না পারি কাঁদিতে
জাতনও আছে নাহি ভালবাসা।
শত তাড়নার মাঝেতে রহিয়া
বুকেতে বাধি যে আশা,
ফিরিবো আপনে সজতনে মোরে
গ্রহন করিবে দূরে যাবে সব হতাশা।
আজি হতে মোর রইল না কেহ
প্রেমের কল্পনায়
ভেঙেছে বাসা, উড়েছে পাখি
সাজানো হোল না আল্পনায়।

