সপ্নের কথামালা

0

কথা ছিলো তোমার সাথে
বসবো বাতায়নে দুজনে একসাথে
ভাষা ছিলো মুখের শিরায় শিরায়
ভাসবো আদরের ভেলায় একইপথে।

গাংচিল হবো পরজন্মে একই পাখায়
উড়ে যাবো নাজানা এক বিলের মাঝে
সপ্ন গুলো উড়বে সোনালী ডানায়
বাসবো ভালো সকাল, দুপুর সাঁঝে।

নীল সে আলোর কণা ভাসবে মেঘের দেশে
ছুঁয়ে যাবো একসাথে সাদা তুলতুলে মেঘ
দুপাখায় থাকবে অবাধ স্বাধীনতা
পৃথিবী ছেড়ে নীলাচল বেয়ে যাবে প্রেম সম্ভোগ।

তারার দেশের পরিগুলো তোমায় করবে হিংসা
রুপের ছটায় ছড়াবে তুমি প্রেম গিতিকা
বহমান নদী সাগর ছাড়ি যাব মহাসাগরের দেশে
চোখের পাতায় রবে না কোন ক্লান্তির রেখা।

লাল সে চক্ষুর মাঝে কামিনি তোমার মুখে
ভাসাবে উন্মত্ত ভালবাসা রাশি রাশি
কল্পনা যতদদূর যায় তুমি আমি ততদুর যাব
আমার বুকের মাঝে তুমি পাবে সুখের হাসী।

আমার আনন্দ বেদনায় তুমি করিবে শান্ত
তোমার মুখের হাসী আমায় খারাপে করিবে বারন
সকালের আলোয় তুমি নতুন হবে
আমাকে বুকে রাখি বলিবে এখানে হবে আমার মরণ।

কালের খেয়াতরী খানি ভাসিবে মেঘমল্লার দেশে
যেথায় তোমারে ছাড়িয়া আমি আসহায়
সুর লহরী বাজীবে বাতাসে কতই
কাঁদিবে না হাসিবে তুমি আমার বিয়োগ বেদনায়।

মিঠুন বিশ্বাস

চায়ের দোকান, বউ বাজার। নড়াইল।

রাত: ১:৫২।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !