চলন্ত এই পথের সংগী কেবল দীর্ঘশ্বাস
ছিলো পরতে পরতে ছিটানো অবিশ্বাস
নিশ্বাসে বিষ নয় ভালোবাসা ছিলো সারাক্ষণ
সমস্ত দিনের শেষে তোমকেই খুঁজে ফেরে মন প্রাণ।
তবু তুমি ভালো থেকো....
কত ব্যাথা ব্যাকুলতা জমে শুন্য শিক্ত দু-নয়ন
মুখে মলীনতা বৃথা সুখো হাসীর উদগিরন
প্রতিটি শ্বাস হোক তোমার প্রতি ভালবাসার অনুভব
বুকের বা পাশের হাড়গুলো ব্যাথায় টনটন করে খুব।
তবু তুমি সুখী হও আমার ভালাবাসা.....
দুর দীগন্তে পাড়ি দিলে খুব বেশী মনে পড়ে তোমায়
নিদ্রাদেবী বশেই আনতে পারেনি তোমায়,কাটেনি সময়
আজ বুঝি মিছে সব, একা আমি ভাবনাহীন পথিক
চলে যাবো ঠিক একদিন,দুর থেকে বহুদুর দিক বিদিক।
তবু তুমি নিদ্রাহীন থেকো না প্রিয়তমা.....
অশান্ত মন শান্তি খুঁজে মরে, ঘোরে দ্বারে দ্বারে
জীবন নুইয়ে পড়ছে আজী বিরহের সেই ভারে
কেন এমন হয়,আশা ফুরিয়ে যায়, সব কথা হয় ব্যথা
মিছে সব পথচলা সোনালী সপ্ন ধুসর ঝরা পাতা।
তবু তুমি শান্তি পেও বারে বারে.........
এই তো মাত্র একটি জীবন মানুষ রুপে এলাম
না হয় সবাই অমৃত পেলো,গরল টুকুই আমি খেলাম
জানো আমার কভু মৃত্যু হবে না, তোমার মাঝেই বেচে রবো
আশার তরী বাইবে জীবন পরজন্মের খেয়াঘাটে হয়তো তোমায় পাবো।
তবু তুমি ভুলে যেও শত অভিশাপ দিও........
বড্ড কথা বলতে ইচ্ছে হয় গো তোমার সাথে
হাটতে ইচ্ছে করে পাশাপাশি তোমার চলার ওই পথে
পাগলামি গুলো মাটি চাপা দিয়েছি এখন আমি উন্মাদ
এটাই বুঝি কথা ছিলো, পেলাম বুঝি জীবনের স্বাদ।
তবু তুমি কথা বলো সদা হাসীমুখে............
ঢাকা ফেরার পথে পাটুরিয়া ফেরি ঘাট।
সময়: 2:28 am. তারিখ: 14/7/2018.
