সন্ধ্যা ঘনিয়ে আসছে সমস্ত আলোকময় রাজ্যের কোনায় কোনায়। চারিদিকে শেষ বিকেলের আলোয় পাগল করা বাতাস আমার এলোমেলো চুলগুলোকে আরো এলোমেলো করে তুলছে। এ সংস্পর্শ অন্তর ছুঁয়ে যাচ্ছে আমার ভেতর বাহির। স্মৃতির পাঠশালায় ফিরে চলে যাচ্ছে মন ক্ষণে ক্ষণে। হালকা দুলছে চলন্ত গাড়ি দিচ্ছে সে আমার গন্তব্যে পাড়ি সেই গ্রামের কিনার ধরি শহরের পথে কত যানজট কত কি ছাড়িয়ে........
শেষ বেলার সে শুন্যতার বেদন
একা লাগার সেই চাপা আর্তনাদ
ছেঁয়ে যায় আকাশ বাতাস--
নিদ্রাহীন স্বপনে
তুমি আজ কোথা???
হাজার অচেনার মাঝে তুমি নেই
জানি আছো মিশে বুকের ভালোবাসায়
রয়ে গেছ অনুভবে--
অসহনীয় যাতনায়
আসবে কি ফিরে আরেকটি বার???
দুরের হাজার প্রদীপের আলোয় খুঁজি তোমায়
তোমার সুখে চেপেছি আজ বেদনার নৌকায়
মিশে গেছো কল্পনায়--
পুড়ছে যে হৃদপিন্ড
এই করেছো বেশ, ভালো আছো তো???
আকাশের সাদা মেঘের বুকে ভাসে চেনা চোখদুটো
কাজল কালোর সাথে কভু অশ্রু নাহি যেন মেশে
ওই চোখে আমার রঙিন ভুবন--
কান্নায় ক্লান্ত আমি
সুখে থেকো তুমি, ক্ষমা পাবো কি আমি???
