ওহে মানব জীবন,ভাসমান এক নৌকো
পাল তুলেছে মহাবিশ্বের মহাসাগরে,
স্রতের অনুকুলে মিলিয়েছে শত দুক্ষের অংক
ভাসীছে জীবন অন্ধকার ছাড়ি আলোর সরবরে।
জীবনের সন্ধানে মন,লুপ্ত প্রায় গহীন অন্ধকারে
নৌকো ভেসে যায় আপনার সে কিনারে,
পথ মাঝে উত্তাল ঢেউ গন্তব্যের দ্বীপমাঝারে
মাঝি দিশা নাহি পায় তবু বিশ্বাস রাখে অন্তরে।
সকালের রবি ফুটিলো বুঝি,নতুন আকাশের ভোরে
উড়ন্ত প্রাণ বয়ে দুল্যেক ভুলোক ছাড়িয়ে নৌকাখানি,
অতিপ্রবল চঞ্চল মন ব্যাকুলতা ভরা সপ্নসায়রে
দেবশক্তির বর পেল যেন মন অধীকারের সম্মানী।
অপলকে চেয়ে রয় মিটিমিটি তারা,গগন সুদুরে
মন ছুঁইয়া আসিল তারে রাখিয়া নৌকারে বন্দরে,
ব্যাথা আর প্রেমে মিলি যেথা হয় ঘর সে স্বর্গের ওপার
সত্বার সাথে শরীরের ফাঁক যোজন যোজন দূর।