কথা দিয়েছিলে মোরে

0
প্রভাতের কালে কুয়াশা মাখা শিক্ত প্রকৃতি
তুমি এসেছিলে এ ক্ষণে এ মনে এ প্রাণে
হেঁটেছিলাম মোরা হাতে হাত রাখি, পায়ে পায়ে
এঁকেছিলাম চুম্বন রেখা তোমারি কপালের কোনে।

পদযুগলে তোমার আলতো আলপনা আঁকাছিল
দুর্বা ঘাসের কণায় জমে থাকা শিশিরের বুকে
চোখের পানে উজ্জ্বল আলোর চক্ষুমনি হাসে
এতো উচ্ছলতা তোমায় ঘিরেছিলো প্রেমের সুখে।

বাতাসের মিস্টি ঘ্রাণ সাথে তোমার রুপের ছটা
পাখিগুলো ছুঁয়ে যাচ্ছে আমাদের ভাবনার আকাশ
মাঠের সবুজ ঘাসফুল হিংসে করছে তোমায়
সকালের বুকে সে ই রানি তোমারে দেখিয়া হয়েছে হতাস।

কচি ধানের বাইল হেলিয়া পড়িছে শিশিরের ভারে
মাকড়শা জাল বুনে শুয়ে আছে আনমনে
তোমার খোপায় গুঁজে দিলাম বনফুলের রাশি
আম্রকানন ভরিয়েছে আজি ডালে ডালে বনে বনে।

ফিরছিলাম সেই উদয়েরও কালে পাশাপাশি দুলে
বুকেনিয়ে মোরে, নয়ন দিলে ভরে ঝরালে মুক্ত
জন্মে জন্মান্তরে পাই যেন তোমারে এই বাহুডোরে
কথা দিলাম প্রিয়া এই মালা দিয়ে হৃদয় হল সিক্ত।।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !