পাখীর ক্রন্দন

0
ফাগুন পুর্ণিমার আকাশে আজী মস্ত বড় চাঁদ
সন্ধ্যা নামার প্রাক্কালে কথা ছিলো এমনই,
হারাবে রবী আসিবে শশী কোমলতায় ভরাবে বিশ্ব
দ্যুলোক, ভুলোক,স্বর্গ নরকে দেবজ্যোতি ছড়াবেই।

আলোক শিখা মাত্র একটি ক্ষনের প্রতিরক্ষায়
রাত এসে গেছে সেই কখন জানি শত ব্যাকুলতায়
দ্বি-প্রহর রাতে একটি পাখির ক্রন্দন ধ্বনি শুনি
ডাকিছে সাঝোরে, হারিয়েছে না জানি প্রিয়ারে।

থেমে থেমে যায় ভাবে আর চাহিয়া দেখিছে দূরে
প্রিয়তমা হে ওগো গেলে কোথা আজী এসো ঘরে ফিরে
আপন পরানে পাষাণওও বাধিয়া ঝরায়েছি ক্রন্দন
কোথা চলি গেলে আমারে ফেলিয়া, হোক আজী মোর মরণ।

বাত বেড়ে যায় সকালের মায়ায়, প্রিয় ফেরে নিকো ঘরে
মাঝে মাঝে তব ক্রন্দন ধ্বনি আকাশচুম্বী হয়,
আমি কানে কানে গোপনে বসিয়া পাখীর কথা যে পাই
হয়তো সে পাখি ফিরিবেনা ঘরে কভু, নিয়েছে সে চিরবিদায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !