সময়কন্যা

0
সময় চলে গেছে স্মৃতি নিয়ে অচেনা সমুদ্রে
বুকের গভীরে মোহিনী বাঁশী বাজিয়ে  সুরে সুরে
মনে পড়ে হাজার মানুষের ভীড়ে তুমি ছিলে অনন্যা
তোমাকেই খুঁজে ফিরি চেনা সেই পথে হে কন্যে।

ফুলের রাজ্যে তোমার ঘ্রাণ মহুয়াকেও হার মানায়
মিশে যাবো অদূরেই ওই মহাকাশের তারায় তারায়
খুঁজবে নাকি চিলের বেশে শ্রাবণ ক্ষণের মেঘের দেশে
ভাসবে জীবন সুখের খেয়ায় উড়বে মরণ হেসে হেসে।

শ্বাসরুদ্ধ সে মনপাখী বাঁচতে শিখেছে তোমার ঘ্রাণে
উত্তল সে সাগরের ঢেউ সুখ সেধেছে আপন প্রাণে
আজও গাংচিল উড়ে যায় দুরন্ত বিলের শূন্যতায়
তবু ফিরে আসবে না জানি তুমি আশাভরা বেদনায়।

কোমল সবুজ ঘাসগুলো প্রশ্ন সুধায় আজও মোরে
হাতে হাত রাখি ফেলেছিলে মনের ছন্দে প্রেমের ঘোরে
সাক্ষী ছিলো কৃষ্ণচূড়ার ফুলগুলো ছিলো বৈশাখ
রিক্ত করে ফুল ঝরে গেছে প্রখর রোদ পুড়িয়ে করেছে খাক।

নতুন ভোরের বেলায় অবিশ্বাস করেছে সর্বনাশ
তুমি ফিরে এসো হে সময় আমার প্রিয় নিশ্বাস
আশার সঞ্চালনে হৃদপিণ্ড চলছে টিমটিম করে
এসো হে প্রিয়া নতুন সকালের কোন এক ভোরে।

সময়: ভোর ৫ টা।
স্থান: বাড্ডা, নতুন বাজার।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !