গুণবতী_কন্যে

0
মেয়ে সত্যি তুমি গুনবতী লক্ষ্মী মতি
এক প্রেমেতে শিব শ্মশান বাসি
আর আমি হাসি তোমার কথা ভেবে
জীবন নামের নৌকা আজ বড় খুশি।
তাই আজও তোমায় ভালোবাসি।
কথা ছিল বুঝি তুমি রবে অন্তরে
ফিরে গেলে যেন কোন এক কাক ডাকা ভোরে
বুকের নদীতে সেদিন বড্ড তুফান উঠেছিল
ভেবেছিলাম এই বুঝি সব চলে গেলো দূরে।
দূরে নয় রয়েই গেলে মনের অন্দরে।
তোমার চোখের অশ্রু বারি
পাঁজর জ্বালায় পোড়ায় ভিতর বাহির
একে তুমি কভু ভালোবাসা বলো না
নিঃস্ব নিয়ন্ত্রনহীন জীবন আপন হয় না হয়ে শুধু পর।
গৃহকোণে আজও তোমার পায়ের চিহ্ন দেখি।
নতুন জীবনে নতুন সুখের খেয়া
মাঝি শূন্যে তোমার ঘোরা ফেরা
এই সুখের কোনে টিমটিম জ্বলছে প্রদীপ
মাঝিরে বেধেছে সুখ স্বপ্নে জীবন আত্নহারা।
জীবন নৌকার বৈঠা হারিয়ে গেছে।
বহিছে জীবন আশার সঞ্চালনে
ফিরে চেয়ে দেখি তোমারি চলার পথে
পায়ের নুপুর খানি পড়িয়া রহিছে অদূরে
শুধু তুমি নাই ওগো আজি সাথে।
ভালোবাসার স্মৃতিচিহ্ন রেখে গেছো পথে।
সময়:বিকাল ৫:০৮।
স্থান: বাড্ডা,ঢাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !