যুগ যুগান্তের পথ ধরি
হেঁটে চলেছি সেই অমৃতপুরি,
যেথায় মিশেছে নীল আকাশ
দিগন্তের কিনার ছাড়ে আত্মবিশ্বাস।
আঁকাবাঁকা সে জীবনের পথ বেয়ে
হাটিছে জীবন কত অভিশাপ নিয়ে,
কখনো আলো কখনো আধার ভুলে
করেনিকো ক্ষমা দিয়েছে যে মোরে ফেলে।
পথ হেঁটে হেঁটে ঘুরেছি কতই
কত আপনারে বেঁধেছি সুতোয়,
রঙিন সে সুতা ছিড়ে গেছে আজি
মহাপ্রলয়ের ঝড়ে, লাটাই টা আজও খুঁজি।
সকাল আসিছে সূর্য ভাসিছে পূর্ব গগন পানে
প্রকৃতির সাথে মিশে গেছো আজি মনে পড়ে ক্ষণে ক্ষণে,
দিন শেষ হয় রবি ডুব দিয়ে শশী ওঠে ওই ভাসী
হে জীবন কষ্ট দিয়েছো তবু তোমায় বড্ড ভালোবাসি।
নিশি কালো রাত আধারের প্রলাপ
অন্ধ পথিক তব, কি ছিল অভিশাপ,
রাত্রি জাগিয়া কষ্ট ছাপিয়া নেত্র ভিজিয়া যায়
জীবন তবুও ফিরিয়া দেখেনা আমারও যন্ত্রনায়।
জীবন ক্ষমা করো মোরে রেখো মোরে দূরে
যতটা পেয়েছি রেখেছি যতনে, অপনও অন্তরে,
সদা সহজ আর সরল জীবনের তরে
একটাই চাওয়া মম দিও মোর মন ভরে।
©মিঠুন বিশ্বাস।
সময়: রাত ৩:০৫ ।
হেঁটে চলেছি সেই অমৃতপুরি,
যেথায় মিশেছে নীল আকাশ
দিগন্তের কিনার ছাড়ে আত্মবিশ্বাস।
আঁকাবাঁকা সে জীবনের পথ বেয়ে
হাটিছে জীবন কত অভিশাপ নিয়ে,
কখনো আলো কখনো আধার ভুলে
করেনিকো ক্ষমা দিয়েছে যে মোরে ফেলে।
পথ হেঁটে হেঁটে ঘুরেছি কতই
কত আপনারে বেঁধেছি সুতোয়,
রঙিন সে সুতা ছিড়ে গেছে আজি
মহাপ্রলয়ের ঝড়ে, লাটাই টা আজও খুঁজি।
সকাল আসিছে সূর্য ভাসিছে পূর্ব গগন পানে
প্রকৃতির সাথে মিশে গেছো আজি মনে পড়ে ক্ষণে ক্ষণে,
দিন শেষ হয় রবি ডুব দিয়ে শশী ওঠে ওই ভাসী
হে জীবন কষ্ট দিয়েছো তবু তোমায় বড্ড ভালোবাসি।
নিশি কালো রাত আধারের প্রলাপ
অন্ধ পথিক তব, কি ছিল অভিশাপ,
রাত্রি জাগিয়া কষ্ট ছাপিয়া নেত্র ভিজিয়া যায়
জীবন তবুও ফিরিয়া দেখেনা আমারও যন্ত্রনায়।
জীবন ক্ষমা করো মোরে রেখো মোরে দূরে
যতটা পেয়েছি রেখেছি যতনে, অপনও অন্তরে,
সদা সহজ আর সরল জীবনের তরে
একটাই চাওয়া মম দিও মোর মন ভরে।
©মিঠুন বিশ্বাস।
সময়: রাত ৩:০৫ ।

