নতুন_সকালের_প্রত্যাশা

0
নির্ঘুম রাতের শেষে ক্লান্ত প্রাণ বাঁচে
শরীর শুকিয়ে মজ্জায় ঠেকেছে,
রাত্রিগুলো আমায় প্রেরণা দিয়েছে
আলো ছায়ার খেলায় প্রভাত এসেছে।

নিদারুণ সুখো সপ্নের প্রহর গুনে চলেছি
বাঁচার তাগিদে জীবন প্রদীপ জ্বালিয়েছি,
সংকল্প আর বুক ভরা আশাই করেছি সম্বল
রবির কিরণে দেখবো নতুন প্রাতের উজ্জ্বল।

বেদনার কাব্য আর লিখবো না কভু
প্রেমের শপথ নিলাম হে দীননাথ প্রভু,
বাঁচাবো জীবনের সাধ নাহি করে রোদন
সপ্নের সাথে মান করিব আত্ব নিবেদন।

রুপালি আলোর রেখা পুবের আকাশে
সবুজ পাতার ফাঁকে জল পদ্ম ভাসে,
বাতাসে আন্দোলিত নতুন ধানের শীষ
তরু বৃক্ষ শাখা জুড়ি কোথাও নাগিনীরও বিষ।

বাড়িছে জীবন কোন স্বপ্ন পূরণের নেশায়
বিচিত্র সে মানুষ অমানুষ কতনা পেশায়,
সন্ধ্যার প্রাক্কালে ফিরে এসো ঘরে
শত জন্মের সাধ পূজিবো তোমারে।

লক্ষ্য থাকুক জীবনের আঁকাবাঁকা পথে
পথ হোক ক্লান্ত জানি আশা থাকুক সাথে,
দুঃখ গুলো মিলিয়ে যাবেই শেষে
মহাকালের স্রোতের ধোয়ায় মিশে।

©মিঠুন বিশ্বাস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !