ভালো_থেকো_অভিমানী

0
বর্ষার ক্ষণে শ্রাবণের বনে লুকালে তুমি
সমস্ত প্রাবহ জীবন শ্রান্ত, প্লাবিত ভূমি,
শ্রাবণ ফুরালো আজি ফিরে গেলো দূরে
ফিরালে আমারে তুমি বেদনার সুরে।

 
ভাবি তব চিহ্ন নাহি রাখিবো মম অন্তরে
পাষাণী তুমি হারিয়ে যাও অচেনা সুদূরে,
অক্লান্ত নয়ণ খুঁজে চলে তবু সারা দিনমান
পাঁজরের ব্যথায় মনে পড়ে প্রতিক্ষণ।

 
সিক্ত দেহ মন, ব্যাকুলতা বাড়ায় শেষ বিকাল
চেনা সেই পথের বাঁকে, পাশাপাশি প্রেম চঞ্চল,
তীব্র সুখের মন্থনে কম্পিত হতো ভেতর বাহির
আজ শুধুই রিক্ততা, তোমারই বিজয়ের প্রহর।

 

তবু মুক্তির দাবি নিয়ে, বৃথা এ শোকের স্লোগান
মন হটাৎ গেয়ে ওঠে নিভৃতে, গোপন ব্যথার জয়গান,
এ নশ্বর শরীর তোমার বিপক্ষে, তবু মন অবিচল
কল্পনায় এখনো রুদ্ধ হয় শ্বাস নালী অঞ্চল।

 

হাওয়ায় তুফান তুলে, ঝরে গেল কত বেহুলা শ্রাবন
বাতাসের বুকে পাই আজও তোমার আঁচলের ঘ্রাণ,
হাওয়া শেষ হবে জানি একদিন বন্ধ হবে শ্বাস
খুঁজে নেবো ঐপারে, মনের অবগাহনে রাখিযে বিশ্বাস।

 

স্বপ্নের রাতে আসতে চুপিসারে, ছড়াতে কোমল সুবাস
তিমির রাতের অন্ধকারে এখন শুধুই দীর্ঘনিশ্বাস,
দিন বয়ে যায় হাজার যন্ত্রনার মিশ্রনে সুখ স্মৃতিতে
সুখ তব মিশে থাকুক, তোমার ভেতর বাহির আত্মাতে।

© মিঠুন বিশ্বাস
ইন্ডিয়ান এম্ব্যাসি এলাকা।
বাড্ডা, ঢাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !