সবুজ পাতার ছোট্ট ডালে
একটি রাঙা শিমুল দোলে,
মায়ের কোলে খেলার ছলে
হাঁসির রোলে কথা বলে।
বাতাস দোলায় লাল সে কৃষ্ণচূড়া
প্রজাপতির ডানায় অবাধ ওড়া,
মানব মনের স্বাধীনতা বিশ্ব ছাড়া
এমন সুখের সবাই খোঁজে সাড়া।
উড়ন্ত ওই পাখির সুখে
স্বপ্নে ভাসে নিদ্রা চোঁখে,
শহর ছাড়ি গ্রাম্য পথের পানে
শুনি সন্ধ্যা পাখির কিচির মিচির বনে।
ধুলায় ওড়ে কর্মজীবীর কষ্ট
হটাৎ ভেবে সমস্তটাই নষ্ট,
তবু সুখ দুঃখেরই অকারণে
চাপা পড়ে শত কষ্ট সুখের আবরণে।
পথিক হাটে গ্রাম্য পথের বাঁকে
আপন কেহ পিছন পানে হাকে,
শহর হারায় সবুজ সুখের খুশী
কেউ বলে না তোমায় ভালোবাসি।
©মিঠুন বিশ্বাস।
সময়: ৬:৩১
স্থান: বাড্ডা,ঢাকা।
একটি রাঙা শিমুল দোলে,
মায়ের কোলে খেলার ছলে
হাঁসির রোলে কথা বলে।
বাতাস দোলায় লাল সে কৃষ্ণচূড়া
প্রজাপতির ডানায় অবাধ ওড়া,
মানব মনের স্বাধীনতা বিশ্ব ছাড়া
এমন সুখের সবাই খোঁজে সাড়া।
উড়ন্ত ওই পাখির সুখে
স্বপ্নে ভাসে নিদ্রা চোঁখে,
শহর ছাড়ি গ্রাম্য পথের পানে
শুনি সন্ধ্যা পাখির কিচির মিচির বনে।
ধুলায় ওড়ে কর্মজীবীর কষ্ট
হটাৎ ভেবে সমস্তটাই নষ্ট,
তবু সুখ দুঃখেরই অকারণে
চাপা পড়ে শত কষ্ট সুখের আবরণে।
পথিক হাটে গ্রাম্য পথের বাঁকে
আপন কেহ পিছন পানে হাকে,
শহর হারায় সবুজ সুখের খুশী
কেউ বলে না তোমায় ভালোবাসি।
©মিঠুন বিশ্বাস।
সময়: ৬:৩১
স্থান: বাড্ডা,ঢাকা।
