গ্রামের কিনার ছাড়ি সুদূরে
সাদা মেঘের মতন অচেনায়
হাটি হাটি পা পা করে
কর্দমাক্ত রাস্তার বুক চিরে।
সাদা মেঘের মতন অচেনায়
হাটি হাটি পা পা করে
কর্দমাক্ত রাস্তার বুক চিরে।
উপরে আকাশ শরৎ মেঘ
নিচে দিগন্ত মাঠের প্রান্তর
আমার ছোটবেলার একপেয়ে পথ
আমার বড়বেলার ব্যাস্ততার রোগ।
নিচে দিগন্ত মাঠের প্রান্তর
আমার ছোটবেলার একপেয়ে পথ
আমার বড়বেলার ব্যাস্ততার রোগ।
বন্ধু গাছের সারি বির্বাক ছায়াবীথি
অবাক দাঁড়িয়ে রয় ভাষাহীন
আমার পথের পানে মায়ের হাঁসি
মলিনতা চাপা আর্তনাদে নিঃস্ব বুক।
অবাক দাঁড়িয়ে রয় ভাষাহীন
আমার পথের পানে মায়ের হাঁসি
মলিনতা চাপা আর্তনাদে নিঃস্ব বুক।
বৃষ্টির ফোঁটা মনে করে
আমার ছেলেবেলার উচ্ছলতা
ধানের ক্ষেতের আন্দোলিত ঢেউ
আমাকে বিদায়ের সুরে আশীর্বাদ করে।
আমার ছেলেবেলার উচ্ছলতা
ধানের ক্ষেতের আন্দোলিত ঢেউ
আমাকে বিদায়ের সুরে আশীর্বাদ করে।
লাজুক প্রিয়ার মতো শাপলা সবুজ
ফুটেছে সে সদ্য আমার বিদায় লগ্নে
সূর্যটা বিদায় দিলো না
পিছু পিছু লুকিয়ে আসলো সংগোপনে।
ফুটেছে সে সদ্য আমার বিদায় লগ্নে
সূর্যটা বিদায় দিলো না
পিছু পিছু লুকিয়ে আসলো সংগোপনে।
মানব জন্ম আমার পাওয়া ছিলো
তোমাদের আহ্বানে বুঝি তবু
আমি কোথায় আর তোমরা কই
ফিরে আসবো আবার প্রিয় গ্রামে।
তোমাদের আহ্বানে বুঝি তবু
আমি কোথায় আর তোমরা কই
ফিরে আসবো আবার প্রিয় গ্রামে।
নবগঙ্গা বহিছে আমার সপ্নের ঢেউ বুকে
আত্মার বন্ধনে বন্ধু থেকো চিরদিন
বড় একা লাগে তোদের ছেড়ে থাকতে
তোমাদের ভালোবাসা বুকে জাগায় চেনা সুখ।
আত্মার বন্ধনে বন্ধু থেকো চিরদিন
বড় একা লাগে তোদের ছেড়ে থাকতে
তোমাদের ভালোবাসা বুকে জাগায় চেনা সুখ।
সন্ধায় করুণ তীব্র বাঁশির সুরের ধারা
আমার জীবন প্রদীপ জ্বলে ওঠে
ছেড়ে যাওয়ার ভয়ে বুক কেপে যায়
কত বিকাল ফুরিয়ে গেছে তোমার সঙ্গে।
আমার জীবন প্রদীপ জ্বলে ওঠে
ছেড়ে যাওয়ার ভয়ে বুক কেপে যায়
কত বিকাল ফুরিয়ে গেছে তোমার সঙ্গে।
একদিন এই ব্যস্ততার অবসানে
কোলের ছেলে ফিরবেই ঘরে
চিনে নিও ওগো আপন সন্তানেরে
সুখের স্বপ্নে দিন কাটাবো তোমার কোলে ঘুরে ঘুরে।
কোলের ছেলে ফিরবেই ঘরে
চিনে নিও ওগো আপন সন্তানেরে
সুখের স্বপ্নে দিন কাটাবো তোমার কোলে ঘুরে ঘুরে।
©মিঠুন বিশ্বাস।

