কিছু সুর নিয়ে চলে বহুদূর
কিছু কথা থেকেই যায় অন্তরে
কিছু তারা ঝরে যায় অবেলায়
কিছু মানুষ যতই দূরে যাক
রয়েই যায় মনের অন্দরে।
কিছু ব্যথার সংঘা হয় না জানি
কিছু সুখ আজীবন থাকেনা জীবনে
কিছু ব্যাকুলতা স্বপ্নে এসেই শেষ হয়
কিছু কল্পনার নীলরঙা পাখী
আজ আর ওড়ে না মন ভুবনে ।
কিছু জল্পনার সাক্ষী ওই বেহুলা বাতাস
কিছু পানির বুক চীরে ভাসে গাংচিল
কিছু লক্ষ্যের সীমান্তে থাকে হতাশা
কিছু প্রলয়ে ভেসে যায়
শেষ বেলার পেমিকা।
কিছু দিন সেজে ওঠে রঙিন সাজে
কিছু আকাশের মাঝে মেঘের বিচরণ
কিছু বৃষ্টি ঝরে পড়ে সময়ে অসময়ে
কিছু ভুল ভুলেই থাকে ভরা
ভাসুক তবু যত আছে অকারণ।
কিছু নদী পায়না কোন মোহনা
কিছু পানি শুকিয়ে যায় দহনে
কিছু সাগর বয়েই চলে অক্লান্ত
কিছু বুকের তাজা রক্তে মুক্তি পায়
হাজার কবির কবিতার বন্ধনে।
©মিঠুন বিশ্বাস।
সময়: সন্ধ্যা ৭:৪৭ ।
স্থান: বাড্ডা, ঢাকা।
