মন_পবনের_নৌকো

0
Related image
কেউ ভালো বাসুক নাই বা বাসুক
প্রচন্ড পিপাসায় বুকটা খা খা করে,
ইচ্ছে ভরা আমার সমস্ত ব্যাকুলতা
ফুলে ফেঁপে ওঠে দিবারাত্রির প্রহরে।

একা লাগে খুব বিষন্ন বিকালের ক্ষণে
যখন কেউ রাখে না খোঁজ, ছিন্ন বাঁধনে,
শুষ্ক মরুর বুকে পাথর পোড়ার গন্ধ
জীবন বহিছে বিষবাষ্পের অম্লপানে।

হাজার গোলাপের সুগন্ধ রেখেছি জমিয়ে
ডায়েরি ভরা কবিতার ছন্দে সাজিয়েছি সুখ,
তুফান তোলা ঢেউ নষ্ট করেছে তোমা পদচিহ্ন
উত্তল সমুদ্রের গর্জনে বধির শুকনো প্রাণ এক।

ঘুরেছি দেশে দেশে কুড়িয়েছি ভালোবাসা
একটি জীবনের জন্য এ সুখের কামনা,
দক্ষিনা বাতাস দোলায় লাল বিষবৃক্ষের ফুল
গন্ধে জীবন ওষ্ঠাগত অন্তরীণ যাতনা।

মন পবনের নৌকো খানি উড়িয়ে দিয়ে পথে
একশো আটটি নীল পদ্মের খোঁজে,
মাঝি বুঝি পথ হারালো উজান গাঙের স্রোতে
মন হারালো ভাঙ্গা তরীর ছেড়া পালের কারুকাজে।
          
              ©মিঠুন বিশ্বাস
            স্থান: বাড্ডা, ঢাকা।
              সময়: সন্ধ্যা ৬ টা।
            তারিখ: ১১/৯/১৮।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !