জীবন_তরী

0
মহাশূন্যে ভাসে মন চঞ্চলতা
সুদূর অদূর পলক সময় কাল,
ওই আকাশে সাদা মেঘের ভেলা
কত স্বপ্নের আনাগোনা সকাল বিকাল।

মন খারাপের সাক্ষী তুমি তেপান্তর
সাদা কাশফুলের কোমল অন্তর,
উড়ছে হাওয়ায় নীল কষ্টের পায়রা
ডানায় রংধনুর রঙে রঙিন প্রান্তর।

নয়ন যতদূর খোঁজে প্রেমিকা আপন
দিনান্তে হাজার কষ্টের রেখা হয় গোপন,
পাখী শূন্যে উড়ে মণবিনার সুর ধরে
আন্তঃমিল শেষের প্রহরে ব্যার্থ স্বপন।

কুয়াশার আনাগোনা শরৎ প্রান্তরে
মন কষ্টের সীমানাহীন আবছায়া,
ভাগ্যকাশের উদ্যত সূর্য অস্তমিত
বৈঠাহিন তেপান্তরের গাঙের খেয়া।
 
সাদা কাশফুল দোদুল্যমান হাওয়ায়
প্রভাত ঘনায় পৃথিবীর বুক চেপে,
অস্তমিত মনের গহীনে সমস্ত দিনমান
হৃদয় কাপে বেদনার জলছাপ মেপে।

ফুটন্ত পুষ্পের গায়ে লাল রক্ত
হাজার কল্পনার রঙ অব্যক্ত,
স্বপ্ন চারিনীরা নির্মম খুনে ভরা
মন তবু থেকে যাক নিকোটিন মুক্ত।

©মিঠুন বিশ্বাস
বাড্ডা, ঢাকা
২৯/০৯/২০১৮
সময়: ৩:২৫ পিএম।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !