কতবার জন্মিলে
জীবন হবে শুদ্ধ?
কতবার মৃত্যু হলে
মরণ হবে রুদ্ধ?
জীবন হবে শুদ্ধ?
কতবার মৃত্যু হলে
মরণ হবে রুদ্ধ?
কতটা ভিজলে মাটিতে
ফলে অমৃত?
কত বার জন্মালে গাভিতে
দেয় ভালো ঘৃ্ত?
ফলে অমৃত?
কত বার জন্মালে গাভিতে
দেয় ভালো ঘৃ্ত?
কতবার চাষে জমি
হারায় উর্বরতা?
কত ফসল ফলালে চাষীর
বাড়ে সার্থকতা?
হারায় উর্বরতা?
কত ফসল ফলালে চাষীর
বাড়ে সার্থকতা?
কত ফল দিলে গাছ
হারায় যৌবন?
কত সাধুর চরণ ছুয়ে
হয় খাটি মন?
হারায় যৌবন?
কত সাধুর চরণ ছুয়ে
হয় খাটি মন?
কত জ্ঞান অর্জিলে
কয় তারে জ্ঞানী?
কত গবেষণায় মেলে
আসল তত্ত্বের বাণী?
কয় তারে জ্ঞানী?
কত গবেষণায় মেলে
আসল তত্ত্বের বাণী?
কতটা বাতাস হলে
কয় তারে ঝড়?
কতটা আগুন লাগে
পোড়াতে এক পালা খড়?
কয় তারে ঝড়?
কতটা আগুন লাগে
পোড়াতে এক পালা খড়?
কতটা খাবার খেলে
ভরে ওঠে পেট?
কতটা চিন্তা হলে
মাথা হয় হেট?
ভরে ওঠে পেট?
কতটা চিন্তা হলে
মাথা হয় হেট?
কতটা মনের মিলে
হয় ভালোবাসা?
কতটা কষ্ট পেলে
হারায় মুখের ভাষা?
হয় ভালোবাসা?
কতটা কষ্ট পেলে
হারায় মুখের ভাষা?
কতটা সুখের ফলে
মানুষ হাসে?
কতটা দুঃখ পেলে
নয়ন জলে ভাসে?
মানুষ হাসে?
কতটা দুঃখ পেলে
নয়ন জলে ভাসে?
কতটা ভক্তিতে মেলে
গুরুর চরণ?
কতটা অহংকারে হয়
স্বার্থ লোভীর মরণ??
গুরুর চরণ?
কতটা অহংকারে হয়
স্বার্থ লোভীর মরণ??
কতটা বড় হলে
আকাশ ছোয়া যায়?
একজীবনে কতটুকুই আর
ভালোবাসা যায়?
আকাশ ছোয়া যায়?
একজীবনে কতটুকুই আর
ভালোবাসা যায়?
©মিঠুন বিশ্বাস
তারিখ: ৩০/০৯/২০১৮
সময়: সকাল ৭:৩০।
তারিখ: ৩০/০৯/২০১৮
সময়: সকাল ৭:৩০।

খুব সুন্দর। শুভেচ্ছা রইল
উত্তরমুছুনশুভেচ্ছা নিবেন দাদা। আপনার মতামত আমাকে অনেক প্রেরণা জোগাবে লিখতে। ভালো থাকুন সারাক্ষণ।
উত্তরমুছুন