জীবন পথে চলতে চলতে আমি ক্লান্ত
যত সব চঞ্চলতা নির্জীব আজ
পা দুটি শ্রান্ত, প্লাবিত মন অঞ্চল
ধুকপুকানি বুঝি শেষ হয় ক্ষণে ক্ষণে
অস্তমিত সূর্যের প্রক্কাল।
ধূসর পথের বাঁকে নিভন্ত অগ্নি দাহ
শ্বাস নিচ্ছে এই শরীর নর্দমার বিষ
আঁখি দ্বয় পলক ফেলতে ভুলে গেছে
এ যেন এক বিষম মৃত্যু যন্ত্রনার সংকেত
সন্ধ্যা ঘিরে ধরে নিকাশ অন্ধকার।
মনে সুখ নেই শুধু হতাশার মৈথুন
তীব্র সুখের জলসা ঘর কত দূর
ফুরিয়ে যাচ্ছে জীবনী শক্তির আলো
সরোবরে ফুটে থাকা পদ্মের ন্যায়
সমস্ত দখলে মহাকালের কালসাপ।
বেঁচে আছি যার কোন অর্থ নেই
পিপাসায় পথিকের মৃত্যু ক্ষণ অপেক্ষা
সমন এসেছে বুঝি ফিরে যেতে হবে
স্বর জুড়ে চাপা আর্তনাদ শব্দ স্থিমিত
শেষ কথা বলা বলা হবে না প্রিয়জন।
আমি ভালো আছি তবু শরীর আছে তাই
যন্ত্র বিকল হবেই জানি নয় বেশিক্ষন
দিনে দিনে বাড়িছে বাঁচার আকুলতা
এ যেন এক নষ্ট জন্ম, বিধাতার খেঁয়াল
অশ্রু সিক্ত প্রিয়জন ভালো থেকো।
জীবন অক্ষের পরিভ্রমণ এতো ছোট
ইচ্ছে ছিলো বাঁচি হাজার বছর
শরীর দিয়ে নয় কর্মের প্রতিষ্ঠায়
পূর্ণতা পায়নি উত্তাল স্রোতের নৌকো
ভেসেছে মহা শূন্যের গাঙে।
ভালো থেকো হে মোর আপন পৃথিবী
ভুলের চোরাবালিতে হারিয়ে যাই আমি
এই তো জীবন কিছু ক্ষণিক কাল মাত্র
শূন্যতার সুরে ফিরে ডেকোনা আমায়
হারিয়ে গেলাম আমি।
© মিঠুন বিশ্বাস
সময়: সকাল ৭:১৭।
স্থান: বাড্ডা, ঢাকা।
তারিখ: ০২/১০/১৮
যত সব চঞ্চলতা নির্জীব আজ
পা দুটি শ্রান্ত, প্লাবিত মন অঞ্চল
ধুকপুকানি বুঝি শেষ হয় ক্ষণে ক্ষণে
অস্তমিত সূর্যের প্রক্কাল।
ধূসর পথের বাঁকে নিভন্ত অগ্নি দাহ
শ্বাস নিচ্ছে এই শরীর নর্দমার বিষ
আঁখি দ্বয় পলক ফেলতে ভুলে গেছে
এ যেন এক বিষম মৃত্যু যন্ত্রনার সংকেত
সন্ধ্যা ঘিরে ধরে নিকাশ অন্ধকার।
মনে সুখ নেই শুধু হতাশার মৈথুন
তীব্র সুখের জলসা ঘর কত দূর
ফুরিয়ে যাচ্ছে জীবনী শক্তির আলো
সরোবরে ফুটে থাকা পদ্মের ন্যায়
সমস্ত দখলে মহাকালের কালসাপ।
বেঁচে আছি যার কোন অর্থ নেই
পিপাসায় পথিকের মৃত্যু ক্ষণ অপেক্ষা
সমন এসেছে বুঝি ফিরে যেতে হবে
স্বর জুড়ে চাপা আর্তনাদ শব্দ স্থিমিত
শেষ কথা বলা বলা হবে না প্রিয়জন।
আমি ভালো আছি তবু শরীর আছে তাই
যন্ত্র বিকল হবেই জানি নয় বেশিক্ষন
দিনে দিনে বাড়িছে বাঁচার আকুলতা
এ যেন এক নষ্ট জন্ম, বিধাতার খেঁয়াল
অশ্রু সিক্ত প্রিয়জন ভালো থেকো।
জীবন অক্ষের পরিভ্রমণ এতো ছোট
ইচ্ছে ছিলো বাঁচি হাজার বছর
শরীর দিয়ে নয় কর্মের প্রতিষ্ঠায়
পূর্ণতা পায়নি উত্তাল স্রোতের নৌকো
ভেসেছে মহা শূন্যের গাঙে।
ভালো থেকো হে মোর আপন পৃথিবী
ভুলের চোরাবালিতে হারিয়ে যাই আমি
এই তো জীবন কিছু ক্ষণিক কাল মাত্র
শূন্যতার সুরে ফিরে ডেকোনা আমায়
হারিয়ে গেলাম আমি।
© মিঠুন বিশ্বাস
সময়: সকাল ৭:১৭।
স্থান: বাড্ডা, ঢাকা।
তারিখ: ০২/১০/১৮

