লক্ষ মানুষের ভীড়ে একজন মাত্র
যাকে চিনিত এ মোর নেত্র
খুব কাছ থেকে
সংগোপনে মনে প্রাণে,
ক্ষণে ক্ষণে অন্তহিনে।
হাজার পাঁপড়ি মেলা গোলাপের বনে
সুন্দর সকালে ছিল সঙ্গী স্বপনে
হাতে হাত রেখে
মনের প্রান্তর ছুয়ে,
এক মুঠো স্বপ্ন নিয়ে।
উষ্ণ শীতের রাতের প্রভাত বেলায়
পাশে সঙ্গী হয়ে মম মন ভোলায়
ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে
সে আজকে শীত পোহায়,
নতুন উষ্ণতার ছোয়ায়।
ফাল্গুনী দিনের দুপুর শেষে
হেসে হেসে সঙ্গী হওয়ার আবেশে
আঙুলে আঙুল জড়িয়ে
আনন্দে মুক্তমনে,
গ্রাম্য পথের পানে।
কোনো এক ক্লান্ত সন্ধ্যার কালে
মুখে মুখ রেখে কষ্ট যেতাম ভুলে
চোখে চোখে প্রেম
বক্ষ ছুয়ে যেত কোমলতা,
শিহরণে বেড়ে যেত চঞ্চলতা।
শরৎ বেলার প্রভাত বেলার ক্ষণে
আনমনে দুজনে মেঘ মনে মনে
তোমার বর্ণে গন্ধে
সাদা মেঘের পালক,
সাথে তোমার রূপের ঝলক।
আমার গ্রীষ্ম বর্ষা শরৎ দিনের প্রাতে
আজ তুমি নেই ওগো সাথে
মোর অচেনা আপনজন
সব কিছু আজ মিছে,
শুধু কল্প ঘুরিছে পিছে।
যাকে চিনিত এ মোর নেত্র
খুব কাছ থেকে
সংগোপনে মনে প্রাণে,
ক্ষণে ক্ষণে অন্তহিনে।
হাজার পাঁপড়ি মেলা গোলাপের বনে
সুন্দর সকালে ছিল সঙ্গী স্বপনে
হাতে হাত রেখে
মনের প্রান্তর ছুয়ে,
এক মুঠো স্বপ্ন নিয়ে।
উষ্ণ শীতের রাতের প্রভাত বেলায়
পাশে সঙ্গী হয়ে মম মন ভোলায়
ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে
সে আজকে শীত পোহায়,
নতুন উষ্ণতার ছোয়ায়।
ফাল্গুনী দিনের দুপুর শেষে
হেসে হেসে সঙ্গী হওয়ার আবেশে
আঙুলে আঙুল জড়িয়ে
আনন্দে মুক্তমনে,
গ্রাম্য পথের পানে।
কোনো এক ক্লান্ত সন্ধ্যার কালে
মুখে মুখ রেখে কষ্ট যেতাম ভুলে
চোখে চোখে প্রেম
বক্ষ ছুয়ে যেত কোমলতা,
শিহরণে বেড়ে যেত চঞ্চলতা।
শরৎ বেলার প্রভাত বেলার ক্ষণে
আনমনে দুজনে মেঘ মনে মনে
তোমার বর্ণে গন্ধে
সাদা মেঘের পালক,
সাথে তোমার রূপের ঝলক।
আমার গ্রীষ্ম বর্ষা শরৎ দিনের প্রাতে
আজ তুমি নেই ওগো সাথে
মোর অচেনা আপনজন
সব কিছু আজ মিছে,
শুধু কল্প ঘুরিছে পিছে।

