অন্য বসন্ত

0
যেভাবে সকাল এসে ফিরে গেছে
পাতাঝরা রোদের সংকল্প নিয়ে,
ছুঁয়ে গেছে প্রাচীন মনের যাতনায়
অন্য বসন্তের প্রথম ফাগুন মেয়ে।

সূর্যমুখী হাসনাহেনা বনে কোমলতা
কুসুম কোমল মৃদু বাতাসের স্নিগ্ধতা,
আবেশে মন হারায় অচিন অন্তরায়
প্রেমময়ী স্বর্গের শিহরিত মুগ্ধতা।

সকাল ফুরোয় জীবনের রাস্তায়
গতিপথ পাল্টে ক্ষণে ক্ষণে ব্যস্ততায়,
সম্ভাবনার দ্বার উন্মোচিত অন্তরায়
খুঁজে ফিরি রঙ্গীন স্বপ্নের ভাবনায়।

হৃদয়ের দ্বার ছুঁয়ে উড়ে গেছে মন পাখি
অনুযোগ অনুক্ষণ শূন্যতার দিনযাপন,
হাসি কান্নার সুরতানে একটি কণ্ঠ যন্ত্র
নির্বাক বসন্ত প্রাণ করেছে গহীন গোপন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !