শুকিয়ে যাচ্ছে মন প্রাণ
শুকাচ্ছে অধর,
গোপন হচ্ছে চারিপাশ
লুকাচ্ছে অন্দর।
ঘটমান জীবন আবদ্ধ
চারদেয়ালের শহরে,
ভাসছে চেনা কিছু মন
হৃদয়ের বন্দরে।
শুকাচ্ছে অধর,
গোপন হচ্ছে চারিপাশ
লুকাচ্ছে অন্দর।
ঘটমান জীবন আবদ্ধ
চারদেয়ালের শহরে,
ভাসছে চেনা কিছু মন
হৃদয়ের বন্দরে।
ফুরিয়েছে আশার সুর
বীণা গেছে থেমে,
এসেছে নিদারুণ দিন
অন্ধকার এসেছে নেমে।
লাজুক হাসিতে বিষ
সুদৃশ্য বিষধর ফণা,
গহীনসায়রে সুখে
সদাই দিয়েছে হানা।
থেমেছে কথার ভাষা
মিটেছে সে আশা,
জীবন বলছে তবু
আজও থামেনি নেশা।
তীব্র সে সুখ
বেঁধেছিল একবুক,
আজও স্বপ্নে ভাসি
তাই বাঁচতে ভালোবাসি।
বীণা গেছে থেমে,
এসেছে নিদারুণ দিন
অন্ধকার এসেছে নেমে।
লাজুক হাসিতে বিষ
সুদৃশ্য বিষধর ফণা,
গহীনসায়রে সুখে
সদাই দিয়েছে হানা।
থেমেছে কথার ভাষা
মিটেছে সে আশা,
জীবন বলছে তবু
আজও থামেনি নেশা।
তীব্র সে সুখ
বেঁধেছিল একবুক,
আজও স্বপ্নে ভাসি
তাই বাঁচতে ভালোবাসি।
![]() |
| Add caption |

