প্রতিরাতে দুটি চোখ মিটিমিটি জ্বলে
দিনরাত্রির কাব্য যেথায় শুরু
রাত মেশে, ধূসর অন্ধকারের পথে
জীবন চোঁখের জলে কথা বলে।
দিনরাত্রির কাব্য যেথায় শুরু
রাত মেশে, ধূসর অন্ধকারের পথে
জীবন চোঁখের জলে কথা বলে।
অপলকে চেয়ে আছে চেনা চোঁখ দুটি
কাজল রেখার আল্পনা আঁকা চোখ
মৃন্ময়ী রূপে চিন্ময়মি সাজে অপ্সরা
দূর পানে চাহি খোঁজে আজও প্রেম খাটি।
কাজল রেখার আল্পনা আঁকা চোখ
মৃন্ময়ী রূপে চিন্ময়মি সাজে অপ্সরা
দূর পানে চাহি খোঁজে আজও প্রেম খাটি।
সমস্ত প্রাণ উদগ্রীব হয়ে খুঁজে যায়
সেই চেনা রূপে, চেনা গন্ধের মাদকতায়
এখনও কি তুমি হাসো, পাঁজর কাপিয়ে
কস্ট পাও সামান্য বেদনার দগ্ধতায়।
সেই চেনা রূপে, চেনা গন্ধের মাদকতায়
এখনও কি তুমি হাসো, পাঁজর কাপিয়ে
কস্ট পাও সামান্য বেদনার দগ্ধতায়।
নয়ন প্রান্তের বাইরে সৌরমণ্ডল জুড়ি
তোমার বিচরণ, তুমি আজ বড় অচেনা
তুমি প্রেমিকা কিংবা কভু মহীয়সী নারী
ভুবনেশ্বরী মনোমুগ্ধ শোভা মন নিলে কাড়ি।
তোমার বিচরণ, তুমি আজ বড় অচেনা
তুমি প্রেমিকা কিংবা কভু মহীয়সী নারী
ভুবনেশ্বরী মনোমুগ্ধ শোভা মন নিলে কাড়ি।
নষ্ট স্বপ্ন গুলোর বুক জুড়ে মশাল মিছিল
অগ্নিদগ্ধ মন, তুমি ভালো আছো তো?
তোমার ভালো হোক এ আমার প্রার্থনা
নতুন সূর্যের আলোয় জীবন হোক উচ্ছল।
অগ্নিদগ্ধ মন, তুমি ভালো আছো তো?
তোমার ভালো হোক এ আমার প্রার্থনা
নতুন সূর্যের আলোয় জীবন হোক উচ্ছল।
@মিঠুন বিশ্বাস
বাড্ডা,ঢাকা।
বাড্ডা,ঢাকা।
