শীতের মিষ্টি রোদের পরশ ছাপিয়ে
প্রকৃতি নতুনের সন্ধানে অগ্রগামী
শীর্ণ নগ্ন ডালে সবুজ পাতার অনুরণন
কানে এলো বুঝি কোকিলের মিষ্টি সুর
রূপের ছটায় বিশ্ব রোমাঞ্চিত
এই বুঝি ঋতুরাজ বসন্ত এলো।।
গোলাপের পাঁপড়ি মেলা সকাল
শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণ রন্ধ্রে
মহুয়া মাদকতা ছড়ায় বনে বনে
স্বপ্ন প্রহর নহে, নহে যাপিত কল্পনা
এমন মহেন্দ্রক্ষণ রূপলী বাংলায়
এই বুঝি ঋতুরাজ বসন্ত এলো ।।
দুপুর রোদের বৃক্ষছায়ায় পাখী
আনন্দে গান গাহি নতুন সুরে
কৃষাণের মুখে হাসির উচ্ছলতা
নব প্রাণের শ্বাস নতুন ফসলে
সবুজ মাঠের দেশে অনন্ত সুধা
এই বুঝি ঋতুরাজ বসন্ত এলো ।।
সোনালী আলোর রেখা পথে পথে
অস্তমিত সূর্য লাল থেকে ধূসর
গোধূলির রঙে রঙীন প্রকৃতি
পথিক বারেক ফিরি চলিছে আনমনে
এই সুন্দরের বনে পথ প্রান্তরে
এই বুঝি ঋতুরাজ বসন্ত এলো ।।
রাতের আকাশে এক ফালি চাঁদ
জোস্ন্যা রাতের বুকে কোমলতা
ফাগুনের গানে ভ্রমর মতয়ারা
বাতাসের বুকে ভাসে প্রেমসুধা
কানে কানে গোপন মধুরতা
এই বুঝি ঋতুরাজ বসন্ত এলো ।।

