সূর্য স্নানে উজ্জ্বলতা- কলমে- মিঠুন বিশ্বাস।

0



সূর্য স্নানে উজ্জ্বলতা, রঙীন চাদর ঘেরা
ঘোমটা পরা শীতের বুকে অন্তর খুঁজে ফেরা
হয়তো এই শহর মাঝে, নয়তো অচেনায়
এলোচুলে প্রেমিকা মোর, ঘুরছে ভাবনায়।



মিটিমিটি ভাসছে তারই কাঁজলা চোঁখের তারা 
ধরিয়ে দিচ্ছে আদিম নেশায় মন আত্বহারা
বাঁকা সে হাঁসিতে দুলছে  স্বপন মনেরও গোপন 
হৃদ যন্ত্রের কিনার ভেসে  দেখছে নয়ন। 



অধরে ফুটেছে গোলাপের মেলা পাপঁড়ি
ভাবিয়া ব্যাকুলিত মন পরতো সে যদি শাড়ি
কণ্ঠের দ্বারে মধু, মিষ্ঠতে ভাসি, চঞ্চলতার খুশি
মন খানি যেন মরুর বুকে শূন্য নৌকায় ভাসি।



রূপেরও আলোতে চন্দ্র তারারও মেলা
আঁধার ভাষায় দুঃখ দিনেরও ভেলা
কেশেরও  রাশী, নয় সে অতি কালো
মেরুন রঙের চমকিত কেশে, লাগে ভালো।



গচ্ছিত তার আপন পোশাক,উত্থিত যৌবন
বড়ই সরল, রুদ্র কোমল, শ্যামল তনু মন
হাতের পাতায় আল্পনাতে,কল্পনাটা আঁকা
নীল সে শিরায় রক্ত ধারায় জীবন খানি দেখা।

              @মিঠুন বিশ্বাস 
              তারিখঃ ৮/০১/২০১৯
                                   নিটল মোটরস অফিস                      
              মহাখালী,ঢাকা।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !