দমকা হওয়ার সাথে ক্ষণে ক্ষণে বৃষ্টি
জীবন জুড়ে বালুময় বিস্বাদ
আলোটাও ক্ষীণকায় টিমটিমে
মনের কোণে বিরহের আনাগোনা
এই বসন্তের মহেন্দ্র দিনে রিক্ততা।।
ধুধু বালুচর একটি অপেক্ষার চাতক
দিনান্তের ব্যস্ততা ছাপিয়ে স্বস্তির নিঃশ্বাস
তবু মনে সুখ নেই।।
সুখের অবগাহনে ভাসছে ইন্দ্রজাল
চঞ্চলতার ভাবাবেগ নিঃসঙ্গতা নির্জীব
পার্থিব জগৎ ছুয়েছে একাকিত্বে
রাতের অন্ধকারে খুঁজি ফিরি পথ
আলোর প্রভাত ফেরীতে অমাবস্যা
কি এক অমোঘ নিয়মে জীবন বন্দী।।
অবরুদ্ধ শ্বাস নালী নিশ্বাসে মৃত্যু ভয়
খেয়ার তরিটি বাঁধা কুলের বাঁকে
নদীর আহ্বানে তুফানের বান
অযাচিত দিনযাপন।।
একেই বুঝি জীবন বলে হে রুদ্রদেব।।
দাবানলে বিষম অগ্নি পুড়ছে সকল
এই হৃদযন্ত্র বুঝি হইবে বিকল
এমন অনুভবে রাতি প্রভাত ঘনায়
ঘুমের নামে সব পন্ড হয় রাত
তোমাতে আছে বুঝি সকল সম্পাত
তনুমণে অবারিত না জানা স্বপন
সত্য মিথ্যা রোষানলে পুড়ে।।
অধীন সরবরে ভাসছে জীবন
এই বুঝি ব্যাকরণ শুদ্ধ স্বর
ফিরে তবু আসবেনা সুদিন
আশাই বাঁচিয়েছি প্রাণ
ফুটাতে রঙিন দিনের স্বপন।।
বাড্ডা, কনফিডেন্স টাওয়ার
ঢাকা, সময়: রাত ১০:৪৫ ।

