রাতের এই মায়াবী আলোয় জীবন কতই না সৌন্দর্য পায়। একটি জীবনের প্রতিবিম্ব যদি তার মহত্ব আর মহৎ কর্মের নিমিত্তে গচ্ছিত থাকে। তবে এই পৃথিবীর সমস্ত রাতের সুন্দরতম সময় এই চন্দ্র রাতের আলোকপুঞ্জো। আকাশের কিনারায় যেনো এক টুকরো ভালোবাসার ভেসে আছে, আলোর উদীপ্ত শিখা প্রকাশ পাচ্ছে। জীবন থেকে সুন্দর উপলব্ধি গুলো মিলেই সৃষ্টি হয় সুখের, আর খারাপগুলো থেকে সৃষ্টি হয় কষ্টের। মানব জীবনের এই সুখ আর কষ্ট নিয়ে জীবনের শুরু থেকে গন্তব্যে পৌঁছায় একটি আত্মা, সাথে একটি নস্বর শরীর। একটি চিরকুটের লেখা জীবনের ছত্রছায়ায় উদ্ভাবিত হয়ে প্রাণের। বিশ্বাসের ইশ্বর থেকে প্রকৃতি, মিলেমিশে প্রাণের স্পন্দন প্রক্রিয়া শুরু হয়ে মিশে যায় রাতের চন্দ্র তারার মেলায়। এই নশ্বর শরীর যখন প্রাণের আগমনে মুখরিত হয়। তখন উচ্ছসিত সুখের প্রবাদে একটি আত্মা নিজের সমস্ত কিছু, কর্ম, ধর্ম, জ্ঞান, বিশ্বাস এর গণ্ডিতে আবদ্ধ হয়ে যায়। কিন্তু পরিশেষ থাকে কেবল চন্দ্রের সঙ্গী, দুর আকাশের তারা হয়ে জ্বলে থাকা।
এইটুকুই তো জীবন আমাদের হিংসা, বিদ্বেষ, অহংকার সমস্ত শেষ হবে। পড়ে রইবে মহত্ব ঔদার্য সংযম এর ইতিহাস।

লেখাটি দারুণ হয়েছে, প্রায় কবি হওয়ার যোগ্যতার কিনারায়
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে।
মুছুন