জীবন পিছু ফিরে চায়।

0



আমার শৈশবের দিনগুলো কেটে গেছে, মার্বেল, ডাঙ্গুলি, গাদনড়ি, গোল্লাছুট, লুকোচুরি খেলার সাথে। সেই পশ্চিম মাঠ, উত্তরের রাস্তার পিছনে বড় বাচড়া। উজ্জ্বল দাদাদের ভিটায় দুপুর ছায়ায় আড্ডা, গল্প কত আনন্দ। ব্যস্ততা আমাকে দেয় না ফুসরত, স্মৃতি ঘাটলেই মনটা কেঁদে ওঠে। শৈশব বুঝি জীবনের শ্রেষ্ট সময়। বিকেলের রোদ কমে এলেই কারো উঠোনে ক্রিকেট খেলা, নয়তো মাঠে গরু চরানো। একটা সময় ছিলো বিকেলে দল বেঁধে কখনও বাজারি, দুধলে গাছ উপড়ে নিয়ে আসতাম গাভীর জন্য। যাতে দুধের পরিমাণ বেশি হয়। কলই, মটরশুঁটি, ছোলা খাওয়া নিয়ে কত্ত স্মৃতি যে মনে পড়ে। মাঝে মাঝে মনটা সেই সবুজ কলই মটরশুঁটির ক্ষেতের আইলে চলে যায়। যেথায় আমার শৈশব দুরন্ত হয়ে প্রবল আকর্ষণ করে আমাকে। এই যে মস্ত আকাশ, চাঁদ, সূর্য সমস্ত কিছুই আছে পাশাপাশি কিন্তু হে আমার শৈশব তুমি দুরন্ত হয়েই হারিয়ে গেলে। বেলা ফুরাবার সময় পশ্চিম আকাশের লাল অস্তমিত আভা ছড়িয়ে পড়ে বিশ্বব্রহ্মাণ্ডের কিনারায়। অনুভব করি আমি কখন যেন শৈশব, কৈশোর থেকে যৌবনের বন্দরে নৌকা ভিড়িয়েছি। মাঝে কেটে গেছে কত কত বছর। কত জন্ম দেখেছি, কত মৃত্যুর স্বাক্ষী হয়েছি। জীবন বয়ে চলেছে জীবনের নিয়মে.....


#স্মৃতি_অমৃত।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !