এই প্রযুক্তির হাত ধরে এগিয়ে যাচ্ছে বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তার বাড়ছে। ইনস্টাগ্রাম তার মধ্য অন্যতম।
ভালো মানের পোস্ট করা
ছবি বা ভিডিওর মান ভালো হতে হবে। ক্যাপশন হতে হবে প্রাসঙ্গিক ও আকর্ষণীয়। ফলোয়ারের কাছে পৌঁছাতে দিতে হবে প্রাসঙ্গিক হ্যাশট্যাগও।
নিয়মিত আধেয় দেওয়া
নিয়মিত আধেয় পোস্ট করলে ফলোয়াররা মনে রাখবে। তাই আধেয়র জন্য ক্যালেন্ডার তৈরি করা যেতে পারে। প্রতি সপ্তাহে অন্তত দুটি আধেয় দেওয়ার পরিকল্পনা করে এই ক্যালেন্ডার সাজাতে হবে।
ফলোয়ারের সঙ্গে যুক্ততা বাড়ানো
ফলোয়ারের সঙ্গে যুক্ততা বাড়াতে তাঁর করা মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে হবে এবং মন্তব্যের প্রত্যুত্তর দিতে হবে। এর ফলে ফলোয়ারের সঙ্গে যোগাযোগ হবে দ্বিমুখী।
প্রাসঙ্গিক হ্যাশট্যাগের কৌশলী ব্যবহার
আধেয় পোস্ট করার সময় অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তবে হ্যাশট্যাগ হতে হবে প্রাসঙ্গিক। কোন আধেয়র জন্য কোন হ্যাশট্যাগ প্রাসঙ্গিক যথাযথ তা জানতে হবে।
অন্যদের সঙ্গে সহযোগিতা
দর্শকদের কাছে পৌঁছাতে ভালো পদ্ধতি হলো অন্যের সঙ্গে সহযোগিতা করা। এ জন্য ইনস্টাগ্রামের অন্য জনপ্রিয় নির্মাতা, ব্র্যান্ড ও ব্যবহারকারীর সঙ্গে অংশীদারত্ব করা যেতে পারে।
ফলোয়ারদের জন্য প্রতিযোগিতা ও উপহার
ফলোয়ারদের জন্য প্রতিযোগিতা ও উপহার দেওয়ার প্রচারাভিযান চালালে যুক্ততা যেমন বাড়বে, তেমনি নতুন দর্শকের কাছেও পৌঁছানো যাবে।

