ঢাকার দিনকাল

2
অনন্ত অপেক্ষা সে বড়ই যাতনাময়
 কালপুরুষ রুদ্ধশ্বাসের যাত্রাপথে
স্বপ্নগুলোর নিরন্তর বেড়ে ওঠার মৌসুম
   বন্দিত্ব জীবনের ছত্রছায়ায় ছুটিছে বিপথে।

সমস্ত দিবারাত্রি মিশেছে গহীন অন্ধকারে
  গ্রাম্য সেই মেঠো পথের চেনা সুর নাহি আসে
ঠাঁই বসে নেউ কেউ ক্লান্ত কৃষক হেথা
    নগর জীবন কর্মচঞ্চল সদাই চোখে ভাসে।

রুপনগরে রুপের সে বাহানা সবই নির্জীব
     তবু হাসতে ভুলে যায়নি ব্যক্তি জীবন
স্বপন ছিলো অন্দোলনের জীবন বোঝাই নৌকো
     আনন্দ হেথা অর্থ অনার্থের ভুবন।

ললায়িত লিকলিকে ওস্ঠ বিষাক্ত বিষে ভরা
  সকল নেশার ভ্রান্তিতে ভুলতে চাওয়া ক্রান্তিকাল
আলোর রেখা বহমান সর্বনাশের দেশে
    আঁধার ঘোচানোর নামে আসে নতুন সকাল।

তবু পাল্টায় না কিছু ছুটে চলে পিছু পিছু
        জীবন খোঁজে শান্তনা কোন সফলতায়
আকাশ ঘুমায় মেঘের দেশে ভেবে দিশাহারা
      দেখা হবে হাজার মানুষের মিলনমেলায়।

❤❤❤বাড্ডা নতুন বাজার
সময়ঃ ১২:২০(রাত্রি)।❤❤❤

একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !